যুক্তরাজ্য প্রবাসী শরীফ উদ্দিনের আকস্মিক মৃত্যুতে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শরীফ উদ্দিন সিলেটের ওসমানি নগর উপজেলার সাদিপুর ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা।
ব্রিকলেন জামে মসজিদ হল রুমে প্রবীণ এ কমিনিটি নেতার স্বরণে শোক সভা করা হয়। সোসাইটির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক হাবিব আলী। এতে বক্তব্য রাখেন তোফায়েল আহমদ , ফজল ঊদ্দিন, কয়েছ আহমদ জগলু , অমর আলী , আছাব ঊদ্দিন, মুজাহিদ আলী, আতাউর রহমান, আজম আলী ,আব্দুর রহমান, সৈয়দ মামুন , কুতুব ঊদ্দিন, কামরুল হাসান সহ অনেকে । পরে মরহুম শরীফের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা এবং সোসাইটির ইভেন্ট মেনেজম্যান্ট সেক্রেটারী সালেহ আহমদের পক্ষ থেকে আহার করানো হয়।
