এনআরবি লাইফ

জেলা বিএনপি নেতাকে আমিরাতে সংবর্ধনা

post-img

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ানের আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।

আমিরাতের নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শিল্পনগরী মোছাফ্ফার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন খতীব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, উপদেষ্টা আবদুল কুদ্দুস খালেদ, উপদেষ্টা আবুল কালাম আজাদ, এডভোকেট শহীদুল ইসলাম ও উপদেষ্টা রুহুল আমিন চৌধুরী অনেকে।

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ সাইদূল ইসলাম জাভেদ, ফরিদুল আলম , জহুর আলম ,ইকবাল হোসেন, সফিউল আলম , আবুল কালাম, ওবায়দুল হক রোকন, নজরুল ইসলাম, নুর আহমদ বাদশা, মোঃ হামিদুল হক ও কাজী মোহাম্মদ এরশাদ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.