অভিবাসন

মালয়েশিয়ায় নিয়োগকর্তা কাজ না দিলে ৩০ বছর জেল

post-img

মালয়েশিয়ায় যেসব নিয়োগকর্তা শ্রমিকদের এনে কাজ দিতে পারছে না,তদন্তে অপরাধ প্রমানিত হলে তাদের লাইসেন্স বাতিলসহ, সর্বোচ্চ ৩০ বছর কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে-জেআইএম এর মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। পরিচালক বলেছেন,তদন্তে দোষী সাব্যস্ত হলে নিয়োগকর্তার ৩০ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এবং মানবপাচারের আরও গুরুতর অপরাধে বেত্রাঘাতও দেয়া হবে।

জনগণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, পুত্রাজায়ার অ্যান্টি-ট্রাফিকিং অ্যান্ড অ্যান্টি-মানি লন্ডারিং বিভাগের অপারেশনাল ইন্টেলিজেন্স ইউনিট, সোমবার সেলাঙ্গর রাজ্যের বন্দরনগরী কেলাং থেকে, কলিংভিসায় গিয়ে কাজ না পাওয়া ২১ বাংলাদেশিকে উদ্ধার করে। মানবেতর জীবনযাপন করা ওই ২১ বাংলাদেশি শ্রমিকদের সবার কাছে বৈধ ওয়ার্ক পারমিট ও ট্রাভেল ডকুমেন্টস ছিল। তবে তাদের সবার পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.