যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাসাউ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে, পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জাফরান গ্রিল অ্যান্ড স্টেক হাউজে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোতাসির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কারাম চৌধুরী, পলাশ হাসান ও রহমান মনির। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামিমুর রহমান,সোহেল রানা ও জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জাহিদুল ইসলাম। পিঠা উৎসবের সঞ্চালনায় ছিলেন মান্না মাহমুদ সামা। এসময় অনুষ্ঠানে ম্যাজিক শো,সঙ্গীতানুষ্ঠানসহ শিশুদের জন্য নানা আয়োজন করা হয়।
