এনআরবি লাইফ

মালয়েশিয়ায় নতুন প্রবাসীদের মানবেতর জীবন যাপনের অভিযোগ

post-img

মালয়েশিয়ায় অবস্থানরত নতুন বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী গণমাধ্যমকর্মীরা। তবে, খাত সংশ্লিষ্টরা বলছেন, শুরুতে যে অভিযোগ ছিলো তা এখন কমে এসেছে। বর্তমানে দেশটিতে বেশিরভাগ প্রবাসী ভালো আছেন। কিন্তু কর্মীদের বিদেশে যাওয়ার আগে দক্ষতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা।


বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বিপুল সংখ্যক প্রবাসীরা পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। ২০২২ সালে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ঘোষনার পর থেকে এ পর্যন্ত কর্মী গিয়েছে প্রায় সাড়ে চার লাখ।


এদিকে, যেসব শ্রমিক নতুন মালয়েশিয়া যাচ্ছেন তারা মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ উঠেছে আবারো। তবে, বেশিরভাগ প্রবাসী ভালো আছেন বলে জানান দেশটিতে বসবাসরত বিশ্ববিদ্যালয় গবেষক ড. ইসমাইল। এ বিষয়ে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমীন স্বপন জানান, মালয়েশিয়ায় কাজ নিয়ে যে অভিযোগ ছিলো প্রবাসীদের,তা অনেকটা কমে এসেছে এখন। কর্মীদের দক্ষতা বৃদ্ধির দিকে বেশি নজর দেয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.