এনআরবি লাইফ

প্রবাসীদের সঠিক সময়ে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

post-img

সৌদি প্রবাসীদের সঠিক সময়ে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরব সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওয়ার্ল্ড ডিফেন্স শো পরিদর্শন শেষে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি সেখানে অবস্থানরত প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও তৎপর হওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে তিনি জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট অফিসও পরিদর্শন করেন। জেদ্দা কনস্যুলেট অফিস পরিদর্শনকালে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.