এনআরবি লাইফ

জেনোভায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

post-img

ইতালির জেনোভায় সড়ক দুর্ঘটনায় শামস বাসার নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশিসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আরও এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মিলান কনস্যুলেট অফিসের কনসাল সাব্বির আহমেদ জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহত বাসারের পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। প্রশাসনিক কাজ শেষ হলে মিলান কনস্যুলেট অফিস যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নিহত বাসারের বাবার নাম মোহাম্মদ জালাল বাসার। তার বাড়ি ঢাকা জেলার পূর্ব উত্তরার আজিমপুরে। দেশে তার স্ত্রী ও ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.