অভিবাসন

এক বছরে রোমানিয়ায় ৩,১৩৫ বাংলাদেশি আটক

post-img

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে, ২০২৩ সালে রোমানিয়ায় আটক হয়েছেন তিন হাজার ১৩৫ জন বাংলাদেশি। ইউরোপের ভিসামুক্ত চলাচলের অঞ্চল শেঙেনে আংশিক অন্তর্ভুক্তি পেয়েছে রোমানিয়া।

৬ মে রোমানিয়া সীমান্ত পুলিশের আরাদ কাউন্টির মুখপাত্র দিনসা আন্দ্রেই আলেকজান্দ্রুর, এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট সাত হাজার ৪০০ জনেরও বেশি অভিবাসীকে, রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে সীমান্ত অতিক্রমের অভিযোগে, আটক করে বর্ডার পুলিশ। তাদের বেশিরভাগই হাঙ্গেরিতে ঢুকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান তিনি। অভিবাসীরা সাধারণত পণ্যবাহী লরি,ট্রাক অথবা ব্যক্তিগত গাড়িতে চেপে পুলিশের চোখ ফাঁকি দিয়ে, রোমানিয়া ছাড়ার চেষ্টা করেন। বর্ডার পুলিশের মুখপাত্রের দেয়া তথ্য থেকে জানা গেছে, গত বছর অনিয়মিত সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.