ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে আব্দুল হান্নান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
দেশটির আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাকী রাউন্ডবোর্ড আল-বোরাক গার্মেন্টস কোম্পানিতে তার মৃত্যু হয়। স্থানীয় প্রবাসীরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে স্বাভাবিক জ্বর মনে করে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছে। পরে সহকর্মীরা কাজের জন্য ডাকতে গেলে সে কোনো সাড়া না দেওয়ায় ফ্যাক্টরি ম্যানেজারকে বিষয়টি জানানো হয়। পরে তাকে পরীক্ষা করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। এর দুই দিন আগে ৩ জুন ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আব্দুল হান্নান সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে।
