অভিবাসন

মালয়েশিয়ায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

post-img

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।

রোববার দেশটির স্থানীয় সময় রাত ১১টার দিকে কাজাং এলাকার কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি ও অপরজন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। নিহত দুই বাংলাদেশি সম্প্রতি কলিং ভিসায় মালয়েশিয়ায় যান। তারা কাজ না পেয়ে একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে মেসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. কামরুল হোসেন ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. দুলাল মিয়া। এ ঘটনায় দুই বাংলাদেশির গ্রামের বাড়িতে বইছে শোকের ছায়া।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.