এনআরবি লাইফ

বাংলাদেশী গার্ডেনার্স সোস্যাইটির বিজয়মেলা

post-img

বাংলাদেশী গার্ডেনার্স সোস্যাইটি ইউকের উদ্যোগে অনুষ্ঠিত বিজয়মেলা হয়েছে। রবিবার লন্ডনের মে ফেয়ার ভ্যানুতে অনুষ্ঠিত হয় এ মেলা।

এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে শখের বাগানীরা অংশ নেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফলমূল এবং বীজ প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, দূর দূরান্ত থেকে যারা মেলায় উপস্থিত হতে পারেন নি, এমন অন্তত পাঁচশজনের জন্য ডাকযোগে বীজ পাঠানো হয়েছে। এবারের মেলায় যুক্ত করা হয়েছে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের। আয়োজকরা মনে করেন, নতুন প্রজন্মের হাতে পুরো ব্রিটেনে ছড়িয়ে পড়বে বাংলাদেশী শাক সবজির চাষ। এতে করে ব্রিটেনে বাঙালীদের সবুজ বিপ্লব সুচিত হবে বলেও মনে করছেন তারা।

এছাড়াও এ আয়োজনের ফলে বিলেতে বসবাসরত বাঙালীদের মধ্যে বাগান তৈরীর উৎসাহ বাড়বে বলেও মনে করেন অতিথিরা। মেলায় বিলেতের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.