এনআরবি সাফল্য

যুক্তরাজ্যে বয়স্কদের সেবা দিতে জনপ্রিয় হচ্ছে হোমকেয়ার সার্ভিস

post-img

যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে হোম কেয়ার সার্ভিস সিস্টেম।বৃদ্ধ পিতা-মাতার যত্নের ঘাটতি পূরণের জন্যে এ পথ বেঁছে নিচ্ছেন  ব্যস্ত সন্তানেরা। তবে কৃত্রিম এ সেবার প্রতি আগ্রহ কম প্রবাসী বাংলাদেশীদের। মূলত পিতা-মাতার প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার কারণেই এ অনিহা তাদের। যুক্তরাজ্যে প্রতিনিয়ত কাজের পিছনে ছুঁটছেন নারী-পুরুষেরা। যার কারণে ব্যস্ততম এ দেশটিতে বিপাকে পড়তে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। বিশেষত বৃদ্ধ পিতা-মাতা যেন গলার কাঁটা হয়ে পড়ছেন অনেক সন্তানদের কাছে।এমন পেক্ষাপটে দেশটিতে জনপ্রিয় হয়ে উঠেছে হোম কেয়ার সার্ভিস সিস্টেম।  সরকারের তত্বাবধানে এ  প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নানান ধরনের সেবা।


এদিকে অভিভাবকদের জন্যে ভালোবাসার নিদর্শন রাখা বাংলাদেশীদের বৃদ্ধাশ্রমের প্রতি অনাগ্রতা রয়েছে এই ভিনদেশেও। তবে তাদের উপযুক্ত সেবার জন্যে কেয়ার সার্ভিসকে গুরুত্ব দিচ্ছেন কমিউনিটি নেতারা।


অভিভাবকের প্রতি দায়িত্ব ও ভালোবাসার উজ্জল  দৃষ্টান্ত রয়েছে বাংলাদেশীদের । তবে কোন কোন ক্ষেত্রে তার বিপরীত দৃশ্যপটও ভেসে আসে হরহামেশাই।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.