অভিবাসন

স্পেনে প্রবাসীদের মে দিবস পালিত

post-img

সারা বিশ্বের মতো স্পেনেও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বার্সেলোনার বৃহৎ শ্রমিক সংগঠন সিসিওও এবং ইউজিটি ইউনিয়নের উদ্যোগে এ দিবস পালিত হয়। এসময় প্রায় ৫ হাজার মানুষ নিয়ে সংগঠন দুটি পথ সভা করে। পথ সভাটি সান্ট পেরের গোলচত্বর থেকে প্লাসা ডি'উরকুইনাওনা হয়ে ভিয়ালাইতানায় এসে শেষ হয়। এতে কর্মঘণ্টা হ্রাস ও পূর্ণ কর্মসংস্থানসহ ১০ দফা দাবী নিয়ে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেয়। পথ সভায় স্প্যানিশ, বাংলাদেশী, মরক্কো, আফ্রিকান,ল্যাটিন আমেরিকা ও সেনেগালসহ বিভিন্ন দেশের শ্রমিকরাও উপস্থিত ছিলেন। এসময় ওয়ার্ক পারমিট, অবৈধ প্রবাসীদের জন্য ডিক্লারেশন ও কর্মসংস্থানের দাবি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.