বিনোদন

ঈদে শাকিব-সিয়ামের লড়াই

post-img

ঢালিউডে ঈদ মানেই যেন শাকিব খানের সিনেমা। বিগত দিনের ঈদগুলোতে প্রেক্ষাগৃহে দেখা গেছে তেমনই চিত্র। তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরেও মুক্তি পেতে চলেছে এই নায়কের ‘রাজকুমার’ সিনেমা। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার। ‘প্রিয়তমা’ সিনেমার পরে ‘রাজকুমার’ সিনেমা দিয়েও বাজিমাত করবেন শাকিব খান, এমনটাই প্রত্যাশা পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের।

এদিকে ‘রাজকুমার’-এর পর ঈদুল আজহাতে মুক্তি পাবে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। যেখানে প্রথমবারের মতো নির্মাতা রায়হান রাফীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক। গত সপ্তাহেই ‘তুফান’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ করে হৈ চৈ ফেলে দিয়েছেন রাফী। যেই পোস্টার দেখে ধারণা করাই যাচ্ছে, ঈদুল ফিতরের পর ঈদুল আজহাতেও প্রেক্ষাগৃহে ঝড় তুলবেন শাকিব। শুধু ধারণাই নয়, বিগ বাজেটে নির্মাণ হচ্ছে তুফান সিনেমা। দেশের আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ যৌথভাবে প্রযোজনা করছে এই ছবি। ভারতের বেশ কিছু লোকেশনে হবে সিনেমার শুটিং। যেখানে গ্যাংস্টারের গল্পে ধরা দেবেন শাকিব খান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.