অভিবাসন

চেস্টার সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি শিরিন আক্তার

post-img

যুক্তরাজ্যের চেস্টার সিটির ডেপুটি মেয়র হিসেবে শপথগ্রহণ করেছেন প্রথম বাংলাদেশি নারী, সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শাহ হুশিয়ার উল্ল্যা ও পারভীন আক্তার দম্পতির দ্বিতীয় মেয়ে শিরিন আক্তার। রোববার অফিস হলে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।

২০২৩ সালের ৪ মে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ‘চেস্টার সিটির আপটন’ এলাকা থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন শিরিন।

প্রথমবারের মতো কাউন্সিলার বিজয়ী হওয়ার পর থেকেই চেস্টার সিটি কাউন্সিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন শিরিন।

প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র হয়েছেন, কেমন লাগছে জানতে চাইলে জাগো নিউজকে শিরিন জানান, চেস্টার সিটির ইতিহাসে আমিই প্রথম বাংলাদেশি মুসলিম ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছি। এতে আমি অনেক অনেক খুশি। দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজ করে যেতে পারি। রাজনীতির পাশাপাশি কমিউনিটির নানা কাজ যেন সম্পন্ন করতে পারি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.