প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতে "বাংলাদেশ মহিলা অঙ্গন আবুধাবির উদ্যোগে ফাল্গুনী সাজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আবুধাবির আল খাতিম এর একটি ফার্ম হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভানেত্রী সাইফুন নাহার জলির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদিকা ফেরদৌস আরা এবং সাংগঠনিক সম্পাদিকা শারিফুন নাহার জনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত পত্নী সালমা জাফর, বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক আরব আমিরাতের সিইও মোহাম্মদ কামরুজ্জামান, জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুর রহমান খন্দকার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী আশীষ বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক এবং তানিয়া আহমেদ।
