অভিবাসন

অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করা হবে: প্রতিমন্ত্রী

post-img


অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করে লিবিয়ায় বাংলাদেশ দক্ষ শ্রমশক্তি পাঠাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত এইচ.ই. আব্দুল মুতালিব এস.এম সুলিমান সৌজন্য সাক্ষাত করতে এলে মন্ত্রী এ কথা বলেন। সময় দু-দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, দায়িত্বশীল অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ নিয়েও আলোচনা হয়। এর আগে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান লিবিয়ার রাষ্ট্রদূত সুলিমান। বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব মোঃ রুহুল আমিন উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.