বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়। যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহিনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন, মুরাদুল হক চৌধুরী, রাশেদ পাঠান, আমিন খান, মানিক মোল্লা, ফয়েজ মৃধা ও কেরামত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরাফত মীনা, নুহু মোল্লা, রাজ্জাক, জুয়েল সরদার, জসিম, শওকত কাজী,মোঃ শহিদ ও মাসুদসহ অনেকে। এসময় বক্তার বলেন, প্রবাসে থেকেও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশের সংস্কৃতি চর্চার পাশাপাশি, বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রবাসীদের স্বার্থেও কাজ করেছেন ।
