সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে আবহা খামিছ মোশাইত প্রবাসী বাংলাদেশী কমিউনিটি।
দেশটির খামিজ মোশাইতের স্হানীয় একটি হলরুমে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা টিভির আবহা প্রতিনিধি সাংবাদিক এম ইব্রাহীম খলিল। রুস্তম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যাবসায়ী বাহাদুর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের সেক্রেটারি সোহরাব হোসেন, সেলিম উদ্দিন ও একে আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, এম এ নোমান, ইয়াছিন মাহমুদ, এস এইচ হেমায়েত, আরিফুর রহমান ও ফরিদ আহমেদ।
