আন্তর্জাতিক

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

post-img

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ১২ মাস আগে তিনি পদত্যাগ করছেন। ব্যক্তিগত এবং রাজনৈতিক দুই কারণেই তার এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

দলের কয়েক সপ্তাহের টালমাটাল সময়ের পর ভারাদকর এই ঘোষণা দিলেন। তিনি সরে গেলে নতুন একজন নেতা আগামী নির্বাচনে দলকে এগিয়ে নিতে আরও ভাল অবস্থান তৈরি করতে পারবেন বলেও জানিয়েছেন ভারাদকর। আন্তার্জাতিক সংবাদমাদ্যমগুলো জানায়, ভারাদকরের এই পদত্যাগের ঘোষণা মানেই যে তিনি সরাসরি রাজনীতি থেকে সরে যাচ্ছেন তা নয়। তার এ ঘোষণার মধ্য দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তার দল ফিনে গেইল এর নেতার পদ থেকে সরে যাচ্ছেন। এরপর দল থেকে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারাদকর প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। নতুন নেতা নির্বাচিত হতে পারে এপ্রিলে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.