অভিবাসন

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৫৬১

post-img

মালয়েশিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০৫ বাংলাদেশিসহ ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

মালয়েশিয়ার বানডার তাসিক পাংচাপুরি বাইদুরি এলাকায় অভিযান চালিয়ে তাদেরর আটক করা হয়। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টায় শুরু হওয়া এই অভিযান ইমিগ্রেশন মহাপরিচালক দাতো’ রুসলিন বিন জুসোহের নেতৃত্বে পরিচালিত হয়। আবাসিক এলাকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের বিষয়ে জনসাধারণের অভিযোগের পর মালয়েশিয়া ইমিগ্রেশন ৭৫২ জন ব্যক্তির কাগজপত্র খতিয়ে দেখে। এরপর আটক করা হয় ৫৬১ জনকে।

আটককৃতদের মধ্যে তারা বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন এবং ক্যামেরুনের নাগরিক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো, কোনো পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় অবস্থান করা এবং ইমিগ্রেশন আইন লঙ্ঘন করা। পরবর্তী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.