খেলা

যে আক্ষেপ রয়ে গেছে ফিজের

post-img

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে উত্থান-পতন দুটিরই সাক্ষী হয়েছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দল ছাড়াও আইপিএলেও নিয়মিত খেলছেন। ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপার স্বাদ পেলেও বাংলাদেশের হয়ে এখনো সে আক্ষেপ রয়ে গেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই শোনালেন কাটার মাস্টার।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন দেশটিতে অবস্থান করছে। দেশ ছাড়ার আগে বিসিবির রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া-পাওয়া, বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে ছিলেন মুস্তাফিজুর রহমান।

শুরুতে এই পেসার বলেন, ‘দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয়। দেশের পতাকা যেখানে থাকে, সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবেই স্বাভাবিক। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। আরও ভালো লাগার বিষয় হলো টি-টোয়েন্টি। কারণ এই ফরম্যাটটা বেশ প্রেশারের, এই কারণে ভালো লাগে আমার। প্রেশারটা অনেক এনজয় করি।’

বাংলাদেশের হয়ে ট্রফি জয়ের আক্ষেপ রয়েছে বলেও জানান ফিজ, ‘যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে জিতে, তাকেই বড় প্লেয়ার বলা হয়। সেই আক্ষেপ তো সব সময়ই রয়ে গেছে। ভালো করার শেষ নেই, চেষ্টা করব পেছনে (অতীতে) যা করছি, তার চেয়েও যেন আরও ভালো করতে পারি। আমরা কোনো বিষয়ে আটকে গেলে সাকিব ভাই–রিয়াদ ভাইদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে পারব।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.