এনআরবি সাফল্য

গ্রিসে ৫ প্রবাসী সাংবাদিককে সম্মাননা

post-img

প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বাংলা টিভি গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী মুন্নাসহ ৫ সাংবাদিককে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ দূতাবাস গ্রিস।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ প্রবাসী সাংবাদিকদের হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা পাওয়া অন্য সাংবাদিকরা হলেন ডিবিসি নিউজের প্রতিনিধি মতিউর রহমান, আর টিভির প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, যমুনা টিভির নিরব আহমদ রুমন ও এস এ টিভির কামরুজ্জামান ভূঁইয়া ডালিম।

দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিষ্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল এবং আওয়ামীলীগ ও বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.