অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৩২ অভিবাসী

post-img

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩২ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির ইমিগ্রেশন বিভাগ সেতিয়া আলমের তেল পাম বাগানে একটি বসতিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক তাহা বলেন, ভোর ২টা ৩৮ মিনিটে শুরু হওয়া অভিযানে ১৩০ ইন্দোনেশিয়ান এবং দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। ১৩০ জন ইন্দোনেশিয়ার মধ্যে ৭৬ জন পুরুষ, ৪৬ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। অভিবাসীদের বেশিরভাগই আশপাশের এলাকায় পরিচ্ছন্নতাকর্মী, রেস্টুরেন্ট সহকারী এবং নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এসময় জাফরি, জনসাধারণ এবং নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেওয়ার জন্য অনুরোধ জানান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.