সৌদি আরবে ছবুরা ফাউন্ডেশন রিয়াদ শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির সভাপতি সুজন সর্দারের সভাপতিত্বে হোটেল ডিমুরায় এ আয়োজন করা হয়। আবদুল হালিম মাদবর ও রাজন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শরিয়তপুর জেলা প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলাম ঢালি। বিশেষ অতিথি ছিলেন,আবদুল রাজ্জাক তালুকদার, আবদুল মান্নান মাদবর, মোহাম্মদ মমিন শিউলী,এস এম আবুল কালাম, আমজাদ মুন্সী, ইউনুস সর্দার ও তোফাজ্জল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে ছবুরা ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বি এম জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তারা জানান,মানবিক সেবার লক্ষ্যে রিয়াদে ছবুরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে। দেশ ও প্রবাসের অসহায় মানুষের সাহায্যের লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।
