অনুষ্ঠান

মালয়েশিয়ায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত

post-img

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানালো মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশীরা। রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বিডি এলিট ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসীদের উপস্থিতিতে আয়োজনস্থল পরিণত হয় একটুকরো বাংলাদেশে। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়সহ বিদেশিরাও। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো.ফরিদউদ্দীন গাজির নেতৃত্বে শুরুতেই অতিথিদের বরণ করে নেয়া হয়। এসময় নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান কাকন ও সভাপতি মানসুর আল বাশার সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো:শামিম আহসান। প্রধান বক্তা ছিলেন পাহাং রাজ্য সংসদের স্পিকার দাতুশ্রী হাজী মোঃ সরকার হাজী শামসুদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন এলকিউআইডি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডির নির্বাহী পরিচালক, দাতুশ্রী মো:ফারমেজুদ্দিন বিন নাজারুদ্দিন,বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার মোর্শেদ আলম ও প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। সাইদুর রহমান পাভেলের উপস্থাপনায় দর্শকদের মনকাড়ে বাউল শিল্পি শফি মন্ডলের পরিবেশনা। এছাড়াও অভিনেতা ফজলুর রহমান বাবু,কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও জাকিয়া সুলতানা মেরিতার গাওয়া গানও বাংলাদেশীদের মধ্যে মুগ্ধতা ছড়ায়। অনুষ্ঠানে ছিলো দেশীয় স্বাদের পিঠাপুলি আর নানা ধরনের খাবারের সমারোহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী,পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানেরা ব্যস্ত সময় পার করেন আলপনা এঁকে। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন, প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। শেষে কুপন বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.