যেসব অভিবাসন প্রত্যাশির এসাইলাম আবেদন টেকেনি তারা যাতে সেচ্ছায় রুয়ান্ডায় যেতে চায়, সেজন্য ৩ হাজার পাউন্ড দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
আগে এ ঘোষণা ছিলো এসলাইম আবেদনকারীর নিজে দেশে ফিরে যাওয়ার জন্য। সরকার বলছে যেসব এসাইলাম আবেদনকারী নিজ দেশে ফেরত যেতে পারবে না, তাদের রুয়ান্ডা যাওয়ার জন্য তিন হাজার পাউন্ড দেয়া হবে। বিজেনেস মিনিস্টার কেভিন হেলিনরেক এ প্রকল্পকে ইতিবাচক বলেও মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ট্যাক্স দাতাদের অর্থ ভালো একটি খাতে ব্যয় করা হবে। তা না হলে প্রতিটি এসাইলাম আবেদনকারীর পেছনে সরকারকে আরো বেশি অর্থ ব্যয় করতে হবে। সরকারের রুয়ান্ডা পরিকল্পনা পদে পদে বাঁধা গ্রস্থ হওয়ার মধ্যে নতুন এ প্রস্তাব দেয়া হলো।
তবে পর্যবেক্ষকরা বলছেন, সরকারের এ পরিকল্পনাও বাস্তবের মুখ দেখবে না। কারণ কোন এসাইলাম আবেদনকারী ৩ হাজার পাউন্ডের জন্য অনিশ্চিত গন্তব্য রুয়ান্ডায় যেতে রাজি হবে না।
