মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শামীম খাঁ নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দেশটির রাজধানী কুয়ালালামপুরের দামানসারায় একটি নির্মাণাধীন ভবনের ১৩তলা থেকে পড়ে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে চুঙ্গাই বুলুহ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় প্রবাসীরা জানান, চলতি বছরেই দেশে ফিরে বিয়ে করার কথা ছিল শামীমের। হাসপাতালের হিমাগারে রাখা শামীমের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।
সংসারের হাল ধরতে যশোর জেলার ঝিকরগাছার মধিখালী গ্রামের ফজলু খাঁর ছেলে শামীম ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান।
