হিউম্যানিট্যারিয়ান এন্ড সেভিং লাইভস ট্রাস্ট-এইচএসএলটি’র উদ্যোগে চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত এ টিডিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট হ্যামের এমপি স্যার স্টিফেন টিমস। সংগঠনের সেক্রেটারি মানিকুর রহমানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান।
বাংলাদেশ এবং ব্রিটেনে চ্যারিটি রেজিস্ট্রেশনভুক্ত এইচএসএলটি নিউহ্যামে ফুডব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৮ হাজার অসহায় পরিবারকে সহযোগিতা করেছে। বাংলাদেশেও অসহায় এতিম শিশুদের জন্যে কাজ করছে সংস্থাটি। অনুষ্ঠানে ফুডব্যাংক পরিচালনায় সহযোগিতার জন্যে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবিকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
জেইন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা নিউহ্যামে ফুডব্যাংকের মাধ্যমে অসহায় দরিদ্রদের সহযোগিতার জন্যে সংস্থাটির প্রশংসাও করেন।
