নকশী বাংলা ফাউন্ডেশন এর ২০ বছর পূর্তি ও নকশী বাংলার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
প্যারিসের পাঁচ তারকা বলরুমে এ আয়োজন করা হয়। একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক সুব্রত ভট্টাচার্য শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাংবাদিক তাইজুল ফয়েজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী, আলী আজম খান, আশরাফুল ইসলাম, অধ্যাপক অপু আলম, আলী আজম খান,একে আজাদ, সাংবাদিক জাকির হোসাইন, মাসুদ হায়দার ও এলান খান চৌধুরীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
নকশী বাংলার বিশেষ সম্মাননা ২০২৪ এ ভূষিত হয়েছেন সালেহ আহমদ চৌধুরী, মির্জা মাজহারুল ইসলাম,এমদাদুল হক স্বপন, সাংবাদিক ফেরদৌস করিম আকঞ্জি, ফয়ছল উদ্দিন, সেলিম রেজা, কবি লোকমান আহমদ আপন, আক্তার দেওয়ান শামীমা,সরকার মিজানুর রহমান, সাব্বির আহমদ ও সাদিকুর রহমান। পরে নকশী বাংলা বইয়ের উপর আলোকপাত করেন ওবায়দ উল্লাহ কয়েছ।
