এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে আজ প্রথম তারাবি, সোমবার রোজা

post-img

রমজান মাস শুরুর তারিখ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আজ রোববার (১০ মার্চ) প্রথম তারাবি অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল সোমবার (১১ মার্চ) প্রথম রোজা পালন করবেন দেশটির মুসলমানরা। ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজানের তারিখ ঘোষণা করে থাকে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলো। এ হিসাব অনুসারে রোববার রমজান মাসের চাঁদের জন্ম হবে।

এক বিবৃতিতে ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা জানিয়েছে, ১৪৪৫ হিজরির রমজানের প্রথম দিন হবে সোমবার। আর প্রথম তারাবির নামাজ আদায় করা হবে রোববার রাতে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০ মার্চ ২০২৪ এ নতুন চাঁদ উঠবে। এদিন সূর্য থেকে চাঁদের দূরত্ব ৮ ডিগ্রির বেশি থাকবে। এ ছাড়া উত্তর আমেরিকার সব অঞ্চলে চাঁদ ৫ ডিগ্রির উপরে থাকবে।

রমজান ও শাওয়াল মাসসহ সব চান্দ্রমাসের হিসাবের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানকে স্বীকৃতি দেয় ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ খালি চোখে চাঁদ দেখার স্বীকৃতি দিলে তার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।

এদিকে সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট রোববার (১০ মার্চ) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। সুপ্রিম কোর্টের ঘোষণায় বলা হয়েছে, সৌদি আরবের সুদাইর ও আল-হারিক এলাকায় রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত সিয়াম পালন।

অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ এর মতে ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খালি চোখে চাঁদ দেখা সম্ভব। এ থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশে ১২ মার্চ মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.