যুক্তরাজ্যের বাংলদেশী বংশভূত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের উদ্যোগে গঠিত হয়েছে নতুন সংগঠন। অরাজনৈতিক এ সংগঠনটির নাম রাখা হয়েছে ব্রিটিশ-বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্স। সম্প্রতি সংগঠনটির আগামী ২ বছরের জন্য ম্যানেজমেন্ট কমিটিও গঠন করা হয়েছে।
ইষ্ট লন্ডনের একটি হলে বৃটিশ বাংলাদেশী মেয়র ও স্পিকাররা সংগঠনটির আত্মপ্রকাশ করেন। দেশটির বিভিন্ন কাউন্সিলর ও ফার্স্ট সিটিজেনদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আসাদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাবেক স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া। এসম বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক মেয়র ছয়ফুল আলম , সেলিম উল্লাহ, দরছ উল্লাহ, আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই, খালেছ উদ্দিন আহমেদ, মো: আহবাব হোসেন।
ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোসনা ইসলাম, নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, বার্কিং ও ডাগেনহাম কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী, ইজলিংটন কাউন্সিলের সাবেক মেয়র জিলানী চৌধুরী সহ অনেকে।
