অভিবাসন

কুয়ালালামপুরে ৮ বাংলাদেশিসহ আটক ৩১ অবৈধ অভিবাসী

post-img

রাজধানী কুয়ালালামপুরে ৮ বাংলাদেশিসহ ৩১ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শহরের কেন্দ্রস্থল প্যাভিলিয়ন শপিং সেন্টার, জালান বুকিত বিনতাং এবং সুরিয়া কেএলসিসির আশপাশে বেশ কয়েকটি হটস্পটে অভিযান চালিয়ে ৩১ অভিবাসীকে আটক করা হয়।

আটক অবৈধ অভিবাসীদের মধ্যে চারজন ইন্দোনেশিয়ান, ৮ বাংলাদেশি, ৬ ভারতীয়, ৪ পাকিস্তানি, ৪ নেপালি, ৩ ফিলিপিনো, একজন আফগান ও একজন সিরীয় নাগরিক। আটকদের কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। অভিবাসন বিভাগ জানায়, রাত ৯টা ৩০ মিনিটে থেকে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক জাফরি এমবোক ত্বহা এক বিবৃতিতে বলেছেন, আটকদের ভিজিট পাসের শর্ত লঙ্ঘনে ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আটকদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে।

জাফরি বলেন, শহরের ওই হটস্পট এলাকায় অবৈধ অভিবাসীদের আগমনের বিষয়ে জনগণের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহের এক সপ্তাহ পর এ অভিযান চালানো হয়। রাজধানীতে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান বাড়াবে বলেও জানান উপ-পরিচালক।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.