অভিবাসন

কঠোর পদক্ষেপের পরও অনিয়মিত অভিবাসন ঠেকাতে ব্যর্থ ইতালি

post-img

২০২৩ সালে সমুদ্রপথে ইতালি পৌঁছেছেন প্রায় এক লাখ ৫৫ হাজার ৭৫০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী। ২০২২ সালের তুলনায়অন্তত ৫০ শতাংশ বেশি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেছেন, ভূমধ্যসাগর হয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা কমানোর ক্ষেত্রে তারা সফল হতে পারেননি। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-এর প্রতিবেদনে তথ্যটি উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানবপাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সরকার নানা পদক্ষেপ নেয়ার পরেও ২০২৩ সালে আসা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি।

এদিকে, অনিয়মিত অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ২০২২ সালের অক্টোবরে ক্ষমতায় আসেন ইতালির ডানপন্থি রাজনীতিবিদ জর্জা মেলোনি। তাই অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করা ছিল প্রধানমন্ত্রী মেলোনির মূল লক্ষ্যগুলোর একটি। এরই ধারাবাহিকতায়, অভিবাসনপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়ের কারণে গত বছর ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে মেলোনি সরকার।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.