এনআরবি লাইফ

সৌদি আরবে গাড়ি উল্টে বাংলাদেশি যুবক নিহত

post-img

গাড়ি উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফেনীর সম্রাট হোসেন (৩৫) নামে এক সৌদি আরব প্রবাসী।

শনিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সৌদি আরবের আল কাসিম হইল শহরের শেহরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচা নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবে সম্রাটের সঙ্গে কাজ করা সহকর্মীদের বরাত দিয়ে তিনি জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভূমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। সঙ্গে থাকা তার অন্য এক সহকর্মী আহত হন।

পরিবার সূত্র জানায়, নিহত সম্রাট ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ৬ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সর্বশেষ ২ বছর আগে দেশ এসে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। আসছে রমজানে তার দেশে আসার কথা ছিল।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.