স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ বন্ধুসূলভ মহিলা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।
সংগঠনের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে স্থানীয় একটি হলে আয়োজন করা হয় বাংলার ঐতিহ্যবাহি এ উৎসবের। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস নিগার ও মিতু এবং কিশমা। এতে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল ও ডেপুটি চিপ আবদুর রউফ মন্ডল, কাতালুনিয়ার পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্তে, বার্সেলোনা সিটি কমিশনার ইভান, স্পেন-বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ সহ কমিউনিটির শীর্ষ সদস্যরা।
পিঠা উৎসবে ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি, গোলাপ ফুল পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা, মালপোয়া পিঠাসহ প্রায় ৬০ রকমের পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সভাপতি খাদিজা আক্তারসহ সংগঠনের সদস্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
