অভিবাসন

মালয়েশিয়ায় শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশি আটক

post-img

মালয়েশিয়ায় এক শিক্ষার্থীসহ ১৮ বাংলাদেশিকে আটক করেছে, দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির একটি সবজির দোকানে কর্মরত অবস্থায়, শিক্ষার্থীকে আটক করে দেশটির অভিবাসন পুলিশ।

আটকের পর হারিয়ান মেট্রো ওই শিক্ষার্থীকে নিয়ে, একটি প্রতিবেদন প্রকাশ করে। হারিয়ান মেট্রো বলছে,আটক ওই শিক্ষার্থীর ইচ্ছা ছিল,এক মাসের বেতন পেলেই দেশে ফিরবেন মানসিক সমস্যায় থাকা স্ত্রীকে দেখতে। কিন্তু তার আগেই, ইমিগ্রেশন বিভাগ আটক করে তাকে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ও ইমিগ্রেশন ওয়েবসাইটের তথ্য বলছে,মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে পার্টটাইম কাজের অনুমতি থাকলেও, অনুমতি নেই ব্যবসা বা সেলসম্যানের কাজ করার। এর আগে, অনেক শিক্ষার্থী অবৈধভাবে কাজ করার সময়, ইমিগ্রেশনের হাতে ধরাও পড়েন। সম্প্রতি আটক বাংলাদেশি ওই শিক্ষার্থী, গত বছরের সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার ক্লাং ভেলিতে একটি সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.