বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাফিজ-গুলজার-মনির প্যানেলের শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নিউরোডের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সিনিয়র ট্রাস্টি আব্দুল কুদ্দুস ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী প্রার্থী শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি আলহাজ্ব রইস আলী,আব্দুল মজিদ, ট্রাস্টের সভাপতি প্রার্থী মফিজ খান, সাধারণ সম্পাদক প্রার্থী গুলজার খান ও কোষাধ্যক্ষ প্রার্থী মনির আহমদসহ আরো অনেকে।
