দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠাতে পারলে, বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান।
তিনি বলেন,বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ শ্রমিকের বিকল্প নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অডিটোরিয়মে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব অবহেলা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। শেষে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
