post
আন্তর্জাতিক

ইসরাইলী হামলাকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইরান

ইসফাহান নগরীতে ইসরাইলী হামলাকে তেমন গুরুত্ব দিচ্ছে না ইরান। ইসরাইলও এ হামলা সম্পর্কে দাফতরিক কোন মন্তব্য করা থেকে বিরত রয়েছে। তবে দু‘পক্ষই রয়েছে সতর্ক অবস্থানে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোন আক্রমণ না করতে আহবান জানিয়েছে ইসরাইলকে। ছোট আক্রমণের মাধ্যমে বার্তা পাঠানো। যুদ্ধ না হলেও সতর্কতা। ইরান প্রায় তিনশ ড্রোন হামলার পর, নিজ দেশে ইসরাইলের ছোট আকারের এ আক্রমণ নিয়ে ইরানের তেমন কোন মাথা ব্যথা নেই। ইরানের এক টিভি চ্যানেলে দেখা গেছে শান্ত ইসফাহান শহরের দৃশ্য। তেহরানও জানালো বার্তা দেয়ার মতো তেমন কিছু নেই। গত সপ্তাহে ইরানের হামলা নিয়েও ইসরাইলে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। সাধারণ মানুষের মধ্যেও এ প্রতিক্রয়ার সঞ্চার হয়েছে। ইসরাইলের দাবি যদি যুদ্ধ বাঁধেও তারা জয়লাভ করবে। গত সপ্তাহে ইরানের ছোড়া ড্রোন ভূপাতিত করার শক্তি প্রদর্শন পূর্বক এমন মন্তব্য করলো দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে কোন ধরণের সংঘাতে না যাওয়ার আহবান জানিয়েছে। এই বিশেষজ্ঞ বললেন সৃষ্ট পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে। ছোট আকারের হামলার জন্য ইসরাইলকে সরাসরি দুষছেনা ইরান। দেশটিতে শুক্রবারের জুমার নামাজের পর প্রতিবাদ রেলি বের হলেও তা ছিলো শান্তিপূর্ণ। তবে দু‘পক্ষই রয়েছে সতর্ক অবস্থানে। বড় ধরনের কোন হামলা হলে, পাল্টা হামলার জন্য দু‘দেশই প্রস্তুত। 

post
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের মামলার বিচারকাজ পরিচালনায় ১২ সদস্যের জুরি গঠন

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারকাজ পরিচালনায় ১২ সদস্যের জুরি গঠন করা হয়েছে। স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ঘুষের এ মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ- আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে এই জুরি বোর্ড। ট্রাম্পই প্রথম কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে। বিচারের জন্য জুরি সদস্যদের বাছাই করেছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এই জুরিদের মধ্যে রয়েছে ৭ জন পুরুষ এবং ৫ জন নারী। তবে বিকল্প জুরি সদস্য বাছাইয়ের কাজ এখনও বাকি।

post
আন্তর্জাতিক

ভিসা নীতি কঠোর করেছে অস্ট্রেলিয়া সরকার

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করেছে দেশটির সরকার। স্টুডেন্ট ভিসাতে আনা হয়েছে বড় ধরনের দুটি পরিবর্তন । এখন থেকে নিয়োগকারী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি ভিডিও কলে সাক্ষাতকার দিতে হবে ভর্তীচ্ছুক শিক্ষার্থীদের। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য অন্যতম পছন্দের দেশ অস্ট্রেলিয়া। প্রতিনিয়ত দেশটিতে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন হাজারো শিক্ষার্থীরা। সম্প্রতি দেশটিতে অভিবাসীদের সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পাওয়ায় বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়া এখন থেকে প্রকৃত শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায়। এ জন্য জেনুইন স্টুডেন্ট টেস্ট নামের ব্যবস্থা চালু করেছে। এর ফলে, বিশ্ববিদ্যালয় থেকে ভর্তীচ্ছুক শিক্ষার্থীদের সরাসরি ভিডিও কলে ইন্টারভিউ দিতে হবে। এদিকে, সাম্প্রতিক সময়ে স্টুডেন্ট ভিসা অনুমোদনের হার আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ কমে গেছে দেশটিতে।

post
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইসরায়েলে জরুরি বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুসহ দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির শঙ্কা দেখা দিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং তাতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘণের অজস্র ঘটনার দায়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। এতে উদ্বিগ্ন ইসরায়েল। এরইমধ্যে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে নিজ কার্যালয়ে জরুরি বৈঠক ডাকেন দেশটির সরকার প্রধান। গতকাল ১৯ এপ্রিল (বৃহস্পতিবার) ইসরায়েলি টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। চ্যানেল ১২-এর খবরের বরাতে টাইমস অব ইসরায়েল বলছে, তিনজন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই জরুরি আলোচনায় অংশ নেন। সেখানে সম্ভাব্য ওয়ারেন্ট থেকে রক্ষা পাওয়ার বিষয়ে আলোচনা হয়। কোনো সূত্র উল্লেখ না করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে অদূর ভবিষ্যতে এই ধরনের ওয়ারেন্ট জারি করা হতে বলে বার্তা পাওয়ার পর বৈঠকটি ডাকা হয়। টিভি প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এই সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবকের সঙ্গে বৈঠক করেন। সেখানেও তিনি বিষয়টি উত্থাপন করেন এবং তাদের সাহায্য চান। ২০১৪ সালে হামাস এবং আইডিএফের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো নিয়ে ২০১৯ সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর এই কাজ স্থগিত থাকার পর ২০২১ সালের ২৩ মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি।

post
আন্তর্জাতিক

৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি দেখল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গত দু’দিনে টানা বৃষ্টিপাত হয়েছে। ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ এ বৃষ্টিপাতে মরুভূমির দেশটির বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। ছোট-বড় শহরের চারদিকে থই থই পানির কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবুধাবি, দুবাই, আল আইন, শারজাহ ও আজমানের অনেক ভবন ও ভিলায় বিদ্যুৎ, ইন্টারনেট ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন বৈরী আবহাওয়ার জন্য সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেল পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় গণমাধ্যম জানায়, ইউএইর রাষ্ট্রীয় এয়ারলাইনস এমিরেটস বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দুবাই ছেড়ে যাওয়া যাত্রীদের জন্য চেক-ইন স্থগিত করেছে। খারাপ আবহাওয়া ও রাস্তা বন্ধ থাকার কারণে ফ্লাইট পরিচালনায় জটিলতা তৈরি হয়। একই কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও শারজাহগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভারী বৃষ্টির কারণে দুবাই বিমানবন্দরের একটি রানওয়ে ডুবে যায়। রানওয়েতে পানি থাকায় দেশটির আরেক এয়ারলাইনস ফ্লাই দুবাই বুধবার সকাল ১০টা পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল করেছে। তীব্র ঝড়ের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ২৫ মিনিটের জন্য বন্ধ ছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে ৪৫টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। বিপাকে পড়েন যাত্রীরা। দুবাই বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, বিরূপ আবহাওয়ার কারণে উল্লেখযোগ্য ফ্লাইট বাতিল হয়েছে। যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রমে ফিরতে তারা কাজ করছে। মঙ্গলবার বৃষ্টির কারণে দুবাই মেট্রো পরিষেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মেট্রো চলাচল স্থগিত করা হলে বিভিন্ন স্টেশনে প্রায় ২০০ যাত্রী আটকা পড়েন। রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) সূত্রে জানা গেছে, মেট্রোর রেড ও গ্রিন লাইনে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দিনভর সংযুক্ত আরব আমিরাতে প্রবল বৃষ্টির কারণে শহরের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। বেশ কিছু রাস্তা পানিতে ডুবে গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণের জন্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এর আগে বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস পরিচালনা শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সরকারি কর্মকর্তাদের ঘরে থেকেই অফিস করার নির্দেশনা দেওয়া হয়। ভারী বৃষ্টির পর দেশটির কিছু এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট, পানি নেই। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ কিছু কয়েকটি এলাকায় শিশুরা অনলাইন ক্লাসেও অনুপস্থিত ছিল। অন্যদিকে দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় তীব্র যানজট দেখা দেয়। রাস্তায় চলাচলের সময় বন্যার পানিতে অসংখ্য গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যাপ্রবণ ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে। নাগরিকদের আগামী কয়েক দিনের মধ্যে সমুদ্রে যাওয়া এবং পাহাড় ও উপত্যকা পরিদর্শন এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় দেশটিতে ২৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৪৯ সালের পর সর্বোচ্চ। সমকাল প্রতিবেদক জানান, আকস্মিক ভয়াবহ বৃষ্টি আর বন্যার কারণে আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ও শারজাহগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এসব ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইটগুলোর মধ্যে এয়ার অ্যারাবিয়ার ৫টি, এমিরেটসের দুটি এবং ফ্লাই দুবাই এয়ারলাইনসের দুটি রয়েছে। এ সময় বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দর থেকে যাত্রীদের বিভিন্ন হোটেলে রাখা হয়। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সমকালকে জানান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় ২৪ ঘণ্টায় ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

post
আন্তর্জাতিক

কেনিয়ার সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা নিহত হয়েছেন। হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও ১১ কর্মকর্তা ছিলেন। তারমধ্যে বেঁচে ফিরেছেন মাত্র দুজন। বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।শুক্রবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দুর্ঘটনায় নিহত অন্য নয়জন হলেন- ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, ক্যাপ্টেন হিলারি লিটালি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি এবং সার্জেন্ট রোজ ন্যাভিরা। জানা গেছে, সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী নাইরোবির ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এলজিও মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয়। দেশের জন্য এমন ঘটনা খুবই দুঃখের এমনটা জানিয়ে সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট বলেন, দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এ বিষয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কেনিয়ার বিমান বাহিনী থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে আজ শুক্রবার থেকে তিন দিনের শোক পালন করবে কেনিয়া। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে পূর্ব আফ্রিকার এই দেশটি।

post
আন্তর্জাতিক

কেনো মরুদেশ দুবাইয়ে এতো বৃষ্টি, জানা গেলো আসল কারণ

তেলসমৃদ্ধ আমিরাতে বৃষ্টির দেখা মেলাই ভার। বৃষ্টির জন্য গুণতে হয় প্রতীক্ষার প্রহর। তাই আচমকা ভারী বৃষ্টি, বন্যা কারণ নিয়ে উঠেছে প্রশ্ন। এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়ার আচরণ খামখেয়ালি বলে দাবি তাদের। আর আগামী দিনে প্রায়শই এমন ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের। তবে দুবাইয়ের এই বন্যা পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের কেউ কেউ ‘ক্লাউড সিডিং’-কেই দায়ী করেছেন। তারা বলছেন, অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই বানভাসি হয়েছে বিশ্বের অন্যতম বাণিজ্যিক শহর দুবাই। কিন্তু কি এই ক্লাউড সিডিং? আর কেনোই বা এর প্রভাবে এখন ভাসছে আমিরাত? আকাশে বৃষ্টির অনুপযোগী মেঘগুলোর উপর বিভিন্ন কেমিক্যাল ছড়িয়ে দিয়ে সময়ের আগেই বৃষ্টি ঝরিয়ে ফেলা হয়। যাকে বলা হয় ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত। ‘ক্লাউড সিডিং’ পদ্ধতিতে মূলত ট্রপোস্ফিয়ারে থাকা মেঘগুলোকে সময়ের আগেই কৃত্রিমভাবে ঘনীভূত করা হয়। আর এতেই তৎক্ষণাৎ বৃষ্টিপাত শুরু হয়ে যায়। বিমান, রকেট বা মিসাইলের সাহায্যে মেঘের উপর ড্রাই আইস, সিলভার আয়োডাইড, তরল প্রোপেন গ্যাস ইত্যাদি কেমিক্যাল ছড়িয়ে দিয়ে মেঘগুলোকে দ্রুত ঘনীভূত করা হয়। যার ফলশ্রুতিতে ঘটে বৃষ্টিপাত। এমনকি একই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির পাশাপাশি কৃত্রিম তুষারপাতও ঘটানো হয়। জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বৃষ্টি নামানোর লক্ষ্যে গত সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ এপ্রিল) আল আইন বিমানবন্দর থেকে ক্লাউড সিডিংয়ের জন্য বিমান প্রেরণ করে। এর ফলে এই দুইদিন ব্যাপক বৃষ্টিপাত হয়। যা একসময় রূপ নেয় ভয়াবহ বন্যায়।এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। আমিরাতের মেটিওরোলজি এজেন্সি বলছে ঝড়ের আগে এমন কোনো অপারেশনই চালায়নি তারা। আর বৈরী এই আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন অনেক বিশেষজ্ঞ। সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির সিনিয়র ফোরকাস্টার এসরা আলনাকবি জানান, "যদি ক্লাউড সিডিং করা হতো তাহলে আমি বলতে পারি এর বড় একটা প্রভাব পড়তো। কিন্তু ক্লাউড সিডিং-এর কোনো অপারেশন চালানো হয়নি। এখানে এপ্রিল মাস ঋতু পরিবর্তনের মৌসুম। আসলে জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে। আর এই মাসে এমন চরম আবহাওয়া স্বাভাবিক একটি ঘটনা।" ৭৫ বছরের ইতিহাসে গত মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে আমিরাতে। সাধারণত দেড় বছরে যে বৃষ্টি হয়, তা মাত্র একদিনেই হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী দেশ ওমানেও প্রবল বর্ষণ হয়েছে। দেখা দিয়েছে প্রচণ্ড বন্যা। যার ফলে দেশটিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। ওমানেও ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছিলো। তাই নজিরবিহীন এই প্রাকৃতিক বিপর্যয়কে শুধুই জলবায়ু পরিবর্তনের ফলাফল মানতে নারাজ অনেক বিশেষজ্ঞ।

post
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে শতাধিক শিক্ষার্থী গ্রেফতার, বহিস্কার

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ায় গ্রেফতারদের মধ্যে ডেমোক্রেট দলের কংগ্রেস উওম্যান ইলহান ওমরের মেয়ে ইসরাও রয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের লনে তাঁবু বসিয়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের জোর করে সরিয়ে দিয়ে বিক্ষুব্ধদের গ্রেফতার করা হয়। এধরনের বিক্ষোভে অংশ নেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করে বহিস্কার করা শিক্ষার্থীদের তালিকায় তার নামও রেখেছে কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের বাক স্বাধীনতার অধিকার থাকলেও বিশ্ববিদ্যালয়ের নীতি ও শিক্ষার পরিবেশ নষ্ট করার অধিকার নেই। পরে নিউ ইয়র্কের মেয়র এরিক এডামস সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ের লনে তাঁবু বসিয়ে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। তিনি জানান, নিউ ইয়র্ক পুলিশের অভিযানে অন্তত ১০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা

post
আন্তর্জাতিক

ইরানে মিসাইল হামলা চালালো ইসরায়েল

ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ভোরে এই হামলা চালায় তেল আবিব। বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলা হয়েছে দেশটির ইসফাহান শহরের বিমানবন্দরের কাছে। তবে এখনও জানা যায়নি হামলার বিস্তারিত তথ্য। এদিকে, ইসরায়েলি হামলার পর ইরানের বিভিন্ন শহরে বন্ধ রয়েছে বিমান চলাচল। তেহরান আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য জানায়নি। তবে দেশটির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী বলছে, উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে। ইরানের ইসফাহানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা ও ডেভেলপমেন্ট সাইটসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে এ সেবা উদ্বোধন করা হয়। স্থানীয় আউটসোর্সিং প্রতিষ্ঠানের অফিসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এসময় আবদুল্লাহ আল মাসুদ প্রবাসী বাংলাদেশিদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে ২০২০ সালে প্রথম ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়। এ পাসপোর্টে রয়েছে ৩৮ ধরনের নিরাপত্তা কোড। এখন পর্যন্ত এক কোটি ত্রিশ লাখ ই-পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় ই-পাসপোর্ট চালু করা হলো।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.