post
সংবাদ

স্বাস্থ্যখাতে জনবলের সংকট : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে উন্নয়নে জনবলের সংকট সব থেকে বড় চ্যালেঞ্জ, তবে এরপরও স্বাস্থ্যসেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে- বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার সকালে সচিবালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদের বিজয়লাভ ও বাংলাদেশ বিশ্বে প্রথম কালাজ্বর ও ফাইলেরিয়া মুক্ত হওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সবধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বাস্থ্যখাত এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

বিএনপি-জামায়াতের অবরোধে সোমবারেও ভাংচুর-অগ্নিসংযোগ

বিএনপি-জামায়াতের অবরোধে আজও দেশের বিভিন্নস্থানে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।বরিশাল নগরীর ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। এদিকে, গাজীপুরে অবরোধ চলাকালে পৃথকস্থানে ৩টি পরিবহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে একটি বাসে,পরে বিলাশপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে ঈশ্বরদী রেলগেটে পাঁচটি ককটেল বিস্ফোরণ,রেললাইনে অগ্নিসংযোগ ও একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও, কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানা মোড়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালানো হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও মদনপুর এলাকায় পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

post
বাংলাদেশ

নেতাকর্মীর স্বজনদের পুলিশি হয়রানীর অভিযোগ রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, পুলিশ দিনে-রাতে যেকোনো সময় নেতা-কর্মীদের ধরতে বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। টার্গেটকৃত ব্যক্তিকে বাসায় না পেয়ে তাদের পিতা, ভাই কিংবা অন্য সদস্যদের অন্যায়ভাবে আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত নেতাকর্মীদের কিংবা তাদের আত্মীয়-স্বজনদের থানায় নিয়ে গিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে।সোমবার সকালে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসব কথা বলেন। তিনি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ##

post
সংবাদ

আবারো বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ২১০৩, মৃত্যু ১৫

বাংলাদেশ আবারো বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১০৩ জন। এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ঊর্ধ্বমুখী হয়ে উঠছে।নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৭০ জন। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৩৫৭ জন, সেদিন মৃত্যু হয়েছিলো ১০ জনের। এরপর গত ৪ নভেম্বর ১৬৩৮ জনের ডেঙ্গু শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিনও ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১৩ জনের। এ ধারাবাহিকতায় আজ (৫ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১০৩ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের।

post
বাংলাদেশ

আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপিই ফাঁদে পড়েছে, কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই ফাঁদে পড়েছে। রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলন বন্ধ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেদিন তারা সরকারের পতনের জন্য বাইডেনের ভুয়া দোস্ত এখানে এনেছে। বাইডেন তো দূরে থাক, তার বাড়ি উল্লাপাড়া! তিনি বলেন, হাসান সারওয়ার্দীর মতো চতুর লোক, যে বারবার সেনাবাহিনীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, রিটায়ারমেন্টের পর সেনাবাহিনীতে অপপ্রচার, গুজব যারা সৃষ্টি করে তাদের নায়ক হচ্ছে সারওয়ার্দী। তাকে নিয়ে এসেছে।

post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর মসজিদে নববী জিয়ারত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন। তিনি মসজিদে নববীতে আসরের নামাজ আদায় ও ফাতেহা পাঠ করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এর আগে তিনি জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬-৮ নভেম্বর এ সম্মেলন আয়োজন করছে। শেখ হাসিনা ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। পরে এশার নামাজের পর প্রধানমন্ত্রী মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন। আগামী ৬ নভেম্বর প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিয়েহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন। ৭ নভেম্বর শেখ হাসিনা মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন যেখানে তিনি আল মসজিদুল হারামে (কাবা শরিফ) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকার এইচএসআইএ-তে অবতরণের কথা রয়েছে। সম্মেলনে পাঁচটি বিষয়ের ওপর আলোচনা করা হবে এবং ‘ইসলামে জেদ্দা ডকুমেন্ট অব উইমেন’ শীর্ষক প্রকাশনা প্রকাশিত হবে। ২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রী পরিষদের ৪৯ তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয় এবং জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানায়। মুসলিম উম্মাহর পন্ডিতদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করাই এই সম্মেলনের লক্ষ্য।

post
সংবাদ

রাজনীতি নয়, অপরাধ সংশ্লিষ্টতায় গ্রেফতার বিএনপি নেতারা, আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন। আইজিপি কেন এসেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। তবে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।

post
বাংলাদেশ

মেট্রোরেলের প্রথম বাণিজ্যিক ট্রিপ চালু হলো রোববার

উদ্বোধনের আজ রোববার থেকে মেট্রোরেলের বানিজ্যিক চলাচল শুরু হয়েছে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে। মেট্রোরেলে চড়ে উত্তরা-থেকে মতিঝিল,মতিঝিল থেকে উত্তরা আসা-যাওয়া করতে পারছেন নরগারবাসী। প্রথমদিনেই ব্যাপক যাত্রীর উপস্থিতি দেখা গেছে প্রতিটি স্টেশনে । রাজধানী ঢাকার যানজট এড়িয়ে কম সময়ে মেট্রোরেলে চড়ে গন্তব্যে পৌঁছাতে পারায়,খুশি যাত্রীরা। গতকাল শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর রোববার থেকে যাত্রীরা উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেলে চলাচল শুরু করেছেন। উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচলের প্রথমদিনেই, বিপুলসংখ্যক যাত্রীর উপস্থিতি দেখা গেছে। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনে ভিড় ছিল বেশ।বেশিরভাগ যাত্রী ছিলেন অফিসগামী।চিরাচরিত ঢাকার যানজট থেকে কিছুটা হলেও মুক্তি পেয়ে, উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। অফিসগামী যাত্রিরা নির্ধারিত সময়ে স্বল্প ব্যয়ে,কম সময়ে গন্তব্যে যেতে পেরে আনন্দিত। এর আগে,রোববার সকাল সাড়ে ৭টায় মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়, প্রথম ট্রেনটি।সকাল ৭টা থেকেই ট্রেনে উঠতে যাত্রীদের লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা যায়। প্রায় তিনকোটি বাসিন্দার এই ব্যস্ত নগরীতে মেট্রোরেল নগরপরিবহনে স্বাস্থ্যন্দ ফেরাবে বলে মন্তব্য করেছেন পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষনা বিভাগের সাবেক পরিচালক ড. শামসুল হক। আর এমআরটি কে আরো বেশি জনবান্ধব করতে সরকারের উদ্যোগের কথা জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

post
বাংলাদেশ

দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে সারা দেশে ৯ বাসে আগুন

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার অবরোধের প্রথম ১৩ ঘণ্টার মধ্যেই ঢাকায় আলাদা দুই স্থানে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, রোববার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বাংলামোটরে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠায় তারা।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার গণমাধ্যমকে জানিয়েছে, বাংলামোটর মোড়ে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে আগুনের এসব ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি। এর আগে রোববার সকালে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন। এছাড়াও রোববার দুপুরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হন। এর বাইরে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীদের বিক্ষোভ-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত রাজধানীতে ৬টিসহ সারা দেশে ৯টি বাসে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। আওয়ামী লীগের একটি কার্যালয়ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে এই সময়ে।

post
বাংলাদেশ

রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হলে বাড়বে কর্মসংস্থান

দেশের বিদ্যুতের চাহিদা পূরণে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে সরকার। তারই অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ এগিয়েছে চলেছে। উৎপাদন শুরু হলেই দেশের চাহিদা পুরণের পর, বিদেশেও বিদ্যুৎ রপ্তানী করা সম্ভব হবে। একই সাথে এই অঞ্চলে আরও শিল্পকারখানা গড়ে উঠবে,সৃষ্টি হবে কর্মসংস্থানের। এই প্রকল্পের শুরু থেকেই আশপাশের এলাকায়, অর্থনীতির উন্নয়নের সাথে সাথে মানুষের জীবন যাত্রাও উন্নত হবে বলে মনে করেন স্থানীয়রা।দেশের ইতিহাসে টাকার অংকে সবচেয়ে বড় প্রকল্পের নাম রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ চেষ্টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ান সরকারের সহযোগিতায়, ২০১৩ সালের ২ অক্টোবর ঈশ্বরদীতে ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৭ সালের ৩০ নভেম্বর,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১নম্বর ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের মাঝামাঝি প্রকল্পের কাজ শেষ হওয়ার পর, বিদ্যুৎ উৎপাদনের অঅশা করছেন সংশ্লিষ্টরা। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে বিদেশীদের আগমন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে, অর্থনীতি ও জীবনযাত্রা সমৃদ্ধ হচ্ছে।রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের অনন্য এক উদাহরণ। এই বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে নতুনহাট এলাকায় নির্মাণ করা হয় আধুনিক মানের ভবন। গ্রীণসীটি ভবন ও রাশিয়ানদের চলাচলে নতুনহাট এলাকাকে মনে হয়, এক টুকরো রাশিয়া।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.