post
বাংলাদেশ

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ, চলছে না দূর পাল্লার বাস

বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। এ অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বেশিরভাগ এলাকায় যান চলাচল প্রায় স্বাভাবিক। সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। সড়কে যানবাহনের আধিক্য থাকলেও যাত্রী কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে অবরোধে প্রায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। দু-একটি বাস রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করতে দেখা গেছে। মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহন, গাবতলী রুটে চলাচলকারী গাবতলী এক্সপ্রেস কোম্পানি, ট্রান্সসিলভার বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সদরঘাট রুটে চলাচলকারী বাহাদুর শাহ পরিবহনের ম্যাক্সিও রয়েছে রাস্তায়। গুলিস্তানেও বিভিন্ন রুটের অনেক গাড়িই দেখা গেছে। তবে সেই তুলনায় যাত্রী ছিল না। অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ছিল প্রায় যাত্রীশূন্য। যদিও বাসের কাউন্টার বেশিরভাগই খোলা রয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানিয়েছেন, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট রুটে দু-একটি বাস চলছে। মালিকরাও ভয়ে বাস নামাতে চাচ্ছেন না, অন্যদিকে যাত্রীও নেই। তাই সায়েদাবাদ থেকে বাস চলাচল প্রায় বন্ধই বলা চলে। সকাল ৯টার দিকে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বের হওয়ার মুখে, সিলেট রুটের মিতালী পরিবহন, কুমিল্লা রুটের তিশা পরিবহনের দুটি বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

post
বাংলাদেশ

অবরোধের কারণে হিলি স্থলবন্দর থেকে অভ্যন্তরীণ গন্তব্যে পণ্য সরবরাহ ব্যাহত

অবরোধের কারণে বিরুপ প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যে। কমেছে আমদানিকৃত পণ্যের বেচাকেনার। পণ্য পরিবহনে মিলছে না চাহিদা মাফিক ট্রাক। ভাড়া গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি। এদিকে, নাশকতা এড়াতে পণ্যবোঝাই ট্রাকগুলোকে সন্ধ্যার পর বন্দর থেকে পুলিশি পাহারায় পাঠানো হচ্ছে দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে।দেশজুড়ে বিএনপি-জামায়াতের অবরোধের কারণে মহাসড়কগুলোতে যানচলাচল বন্ধ থাকায় এর বিরুপ প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্যে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতারা আসতে না পাড়ায়, কমেছে আমদানিকৃত পণ্যের বেচাকেনা। এমনটা জানিয়েছেন, হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপ সভাপতি হরুন উর রশিদ। অবরোধের কারণে ট্রাক চলাচল বন্ধ থাকায় বন্দরের পণ্য পরিবহনে সংকট দেখা দিয়েছে। বন্দর এলাকায় চাহিদা মাফিক ট্রাক মিলছে না। পেলেও গুনতে হচ্ছে দ্বিগুন। যার বিরুপ প্রভাব পড়ছে পণ্য মুল্যের উপর।এদিকে, হিলি স্থলবন্দর থেকে পণ্যবোঝায় ট্রাকগুলো যেন নিরাপদে যেতে পারে সেজন্য সন্ধ্যার পর বন্দর থেকে পণ্যবোঝাই ট্রাকগুলোকে ছাড়ছে পুলিশি পাহারায়। বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি ব্যবসায়ীদের।

post
বাংলাদেশ

মুক্তিযোদ্ধা হত্যাকারী জিয়ার উত্তরসূরিরা আবারও গণতন্ত্র ধ্বংস করতে চায়- বললেন কাদের

মুক্তিযোদ্ধা হত্যাকারী জিয়ার উত্তরসূরিরা আবারও এ দেশে চেপে বসতে চায়, অপশক্তিরা আবারো দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার বিকেলে, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সৈনিক হত্যা দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় কাদের বলেন, বিএনপির আন্দোলনের সাহস দেখা হয়ে গেছে। বিএনপির তাদের ৭ নভেম্বরের কর্মসূচি স্থগিত করে কাপুরুষতার পরিচয় দিয়েছে।

post
সংবাদ

মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের লোভ দেখিয়ে ষড়যন্ত্র চলছিল : ডিবি প্রধান হারুন

বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া আরেফিকে মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসানোর লোভ দেখিয়ে সংবাদ সম্মেলন করিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী।আজ সোমবার দুপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আরেফিকে জিজ্ঞাসা শেষে কারা ফটকে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। এসময় তিনি বলেন,হাসান সারওয়ার্দী কথিত বাইডেনের উপদেষ্টাকে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করিয়েছেন। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘ঢাকায় বিএনপির ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, পুলিশের গায়ে আঘাত করা, একজন পুলিশ সদস্যকে হত্যা ও সন্ধ্যায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে সঙ্গে নিয়ে হাসান সোহরাওয়ার্দীর পার্টি অফিসে গিয়ে সংবাদ সম্মেলন একসূত্রে গাঁথা। এর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা জড়িত। আমরা তাদের অনেককে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। ##

post
প্রবাস রাজনীতি

গাজায় অবৈধ দখলদারিত্ব বন্ধে বিশ্ব নেতাদের ভূমিকা রাখার আহবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার

যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করাসহ অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান, জেদ্দার একটি হোটেলে ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ আহ্বান জানান। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ হামলা,নির্বিচার হত্যাযজ্ঞ বন্ধে ভূমিকা রাখতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান তিনি। একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা গাজায় নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরাইলি নৃশংসতার নিন্দা জানাচ্ছি। এছাড়া ব্ক্তৃতায় মুসলিম নারীদের অগ্রযাত্রায় একগুচ্ছ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

আলু-পেঁয়াজের দাম কমবে মাসখানেকের মধ্যে: বাণিজ্য সচিব

ডিসেম্বরের আগে আলু-পেঁয়াজের অস্বাভাবিক দামের বিষয়ে সুফল মিলছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, এক মাস হয়তো চাপের মধ্যে থাকতে হবে।মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সিনিয়র সচিব বলেন,‘এটা ঠিক যে মূল্যস্ফীতির যে হিসাব করা হয় সেখানে নিত্যপ্রয়োজনীয় যে পণ্যগুলো, সেগুলোর কিন্তু ওয়েটেজটা বেশি। যেহেতু এখানে ওয়েটেজ বেশি যেহেতু অক্টোবর মাসে কয়েকটা পণ্যের দাম বেশি হয়ে গেছে, বিশেষ করে পেঁয়াজ, আলু ও ডিম। এটা শুধু আমাদের কারণে নয়। যেমন পেঁয়াজ কিন্তু রপ্তানি বন্ধের কারণে, ইন্ডিয়া থেকে আসছে না। আলুটা যেমন আমদানি বন্ধ ছিল, এখন আমরা ওপেন (আমদানি) করে দিয়েছি। অনেকগুলো বিষয় এখানে সম্পৃক্ত।’ ‘আশা করি এটা আগামী মাস থেকে কমে আসবে। তবে ডিসেম্বরের শেষে ভালো ফল পাওয়া যাবে আমি আশা করি। আগামী একমাস হয়তো আমাদের একটু চাপের মধ্যে থাকতে হবে, যেহেতু কৃষিপণ্য এটাকে জোর করে ইয়ে (উৎপাদন) করার সুযোগ নেই। হয় উৎপাদন না হয় বিদেশ থেকে আমদানি।’

post
বাংলাদেশ

আন্দোলন সংগ্রামে গার্মেন্টস কর্মীদের নূত্যতম মজুরি হল সাড়ে ১২ হাজার; একাংশের প্রত্যাখান , শুক্রবার সমাবেশ

৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।এরআগে দুপুরে সেগুনবাগিচায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণী ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে মজুরি বোর্ডের সভাকক্ষে রুদ্ধদার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তখন মজুরি বোর্ডের সামনে অধিকার আদায়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেলেন আন্দোলনরত শ্রমিকরা। এদিকে, বিকেলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণার বিষয়ে মুখ খুলেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি ও মজুরি বোর্ডে থাকা শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি। এ প্রসঙ্গে তিনি বলেন, তারা খুশি নয়, তবে রাজনৈতিকসহ বিভিন্ন পরিস্থিতি মিলিয়ে তারা এটা মেনে নিয়েছেন। অনেকগুলো দাবি আছে, গেজেট হওয়ার সময় সেগুলো পরিষ্কার হওয়া যাবে। তবে এ ঘোষণা প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা। ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। যৌক্তিক পরিমাণে মজুরি বৃদ্ধি না করার প্রতিবাদে আগামী শুক্রবার সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এদিকে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ও মজুরি বোর্ডে থাকা মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেন, মালিকপক্ষ সবসময় সহনশীল। মালিকপক্ষের সামনে দিয়ে যখন শ্রমিকরা ভাঙচুর করে, আমরা কিন্তু কখনো আমাদের শ্রমিকদের বিরুদ্ধে অ্যাকশনে যাই না। গত ক’দিন ধরেই ঢাকার মিরপুর ও সাভারের আশুলিয়াতেও মজুরী বৃদ্ধির দাবী বিক্ষোভ ভাংচুর করেছে গার্মেন্টস শ্রমিকরা। আজও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও এর আশপাশের বিভিন্ন কারখানার বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় বিক্ষোভকারী শ্রমিকরা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করর্যব। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ ও র্যা ব সদস্যরা। ##

post
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় পরিবারের ৪২ সদস্যসহ ফিলিস্তিনি সাংবাদিক নিহত

অবরুদ্ধ গাজা নগরীতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফায় কর্মরত ছিলেন ওই সাংবাদিক। মঙ্গলবার ওয়াফার পক্ষ থেকে আবু হাসিরা ও তার পরিবারের ৪২ সদস্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ওয়াফা বলছে, গাজা নগরীর পশ্চিমে জেলেদের মাছ ধরার একটি বন্দরের কাছে মোহাম্মদ আবু হাসিরার বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি ও তার পরিবারের ৪২ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবু হাসিরার ছেলে ও ভাইও রয়েছেন। ফিলিস্তিনি এই সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে সোমবার মধ্যরাতে গাজা নগরীর পশ্চিমে আবু হাসিরার বাসভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল। পরে মঙ্গলবার ধ্বংসস্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ফিলিস্তিনের সরকারি টেলিভিশনের খবরে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলের বিমান হামলায় তাদের এক প্রতিনিধি নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বলছে, এক মাস আগে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকা এবং ইসরায়েল কমপক্ষে ৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ফিলিস্তিনি। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জনের বেশি। হামাসকে গাজা উপত্যকা থেকে নির্মুল করার লক্ষ্যে স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ক্ষমতাচ্যুত এবং ২৪০ জনের বেশি জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরায়েলি সামরিক বাহিনী উপত্যকায় লড়াই করছে।

post
আন্তর্জাতিক

ইমরান খানকে ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না

আদিয়ালা কারাগারের প্রধান আদালতের নির্দেশ মানছেন না বলে অভিযোগ করেছেন ইমরান খানের আইনজীবী শেরাজ আহমেদ রঞ্জা। আদিয়ালা কারাগারের সুপারের বিরুদ্ধে বিশেষ আদালতে পিটিশন দায়ের করেছেন তিনি। পাকিস্তানের বিশেষ আদালত আদিয়ালা কারাগারের সুপারকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার ছেলেদের কথা বলিয়ে দিতে মোবাইলের ব্যবস্থা করতে বলেছিলেন আদালত। পিটিশনে ইমরান খানের আইনজীবী শেরাজ আহমেদ বলেন, তবে আদালিয়া কারাগারের সুপার আদালতের নির্দেশ মানেননি। পিটিশনে বলা হয়, জেল সুপার জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করছেন। কারা কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননা মামলা হওয়া উচিত। কারণ, তাকে আদালত সুনির্দিষ্টভাবে অবিলম্বে ইমরানকে তার সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে দিতে বলেছিলেন। ইমরান খানের ছেলে সুলাইমান খান ও কাসিম খান তার সাবেক স্ত্রী জেমিমার সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। গত সপ্তাহে বিশেষ আদালতের বিচারক আবুয়াল হাসনাত জুলকারনাইন পিটিআই নেতা ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে মোবাইলে কথা বলার অনুমতি দেন। আদেশে বলা হয়, প্রতি শনিবার তিনি চাইলে সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন। পিটিশনের পর আদালত আদালিয়া কারাগারের সুপারকে নোটিশ দিয়েছেন এবং দ্রুত এর জবাব দিতে বলেছেন। ৮ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়েছে।

post
খেলা

বিশ্বকাপ শেষ সাকিবের

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। জানা গেছে, সেই চোটে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ওভারে বোলিংয়ের সময় বাঁ-হাতের আঙুলে চোট পান সাকিব। এরপরও নিজের বোলিং কোটা পূরণ করেন, তুলে নেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট। এরপর ব্যাট হাতে খেলেন ৮২ রানের দারুণ এক ইনিংস। ম্যাচ শেষে পাওয়া এক্স-রে রিপোর্ট বলছে তার আঙুলে চিড় ধরেছে। তিনি পরের ম্যাচ খেলতে পারবেন না। ফলে এবারের বিশ্বকাপ তার জন্য এখানেই শেষ হয়ে গেল। আজ মঙ্গলবার দেশে ফিরে আসছেন তিনি। সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান।’ বিশ্বকাপ চলাকালে এর আগেও একবার ইনজুরিতে পড়েছিলেন সাকিব। মিস করেন ভারতের বিপক্ষে ম্যাচ। ‘ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। সেখানে দেখা যায় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। আজকেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব’, যোগ করেন বিসিবির ফিজিও। সাকিবের ইনজুরির ফলে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। টুর্নামেন্টজুড়ে বড় ইনিংস খেলতে না পারা সাকিব গতকালই প্রথম ফিফটি পেয়েছিলেন। অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি। চলতি বিশ্বকাপের শুরুতেও একবার চোটে পড়েছিলেন সাকিব। ফুটবল নিয়ে দলের অনুশীলন চলাকালে তিনি পায়ে ব্যথা পান। যদিও প্রস্তুতি ম্যাচে না থাকা বিশ্বসেরা এই অলরাউন্ডার বিশ্বকাপের শুরুর তিন ম্যাচ খেলেছেন। পরে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে আবারও চোট পান সাকিব। এরপর ভারতের সঙ্গে ম্যাচটিতে তিনি একাদশে ছিলেন না। বিশ্বকাপ চলাকালে এর আগে ২৫ অক্টোবর ঢাকায় এসেছিলেন সাকিব। তার সেই সফর নিয়ে কম জলঘোলা হয়নি। পরে জানা যায়, রানখরায় ভোগায় শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করতে তিনি পা রাখেন ঢাকায়। তিনি ফাহিমের অধীনে দুদিন মিরপুুরে অনুশীলনও করেন। পরে তিন দিনের ছুটি সংক্ষিপ্ত করে দ্বিতীয় দিন সন্ধ্যায় কলকাতায় দলের সঙ্গে যোগ দেন টাইগার অধিনায়ক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.