খেলা

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

post-img

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। যেখানে অধিনায়ক নিজেই পারফর্ম করতে পারেননি। একই সঙ্গে ভুগেছে দলও। তাই এবার তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে শান্ত করেছেন মোটে ১১২ রান, স্ট্রাইকরেট ৯২। এমন অবস্থায় তাকে নিয়ে বিসিবি কি ভাবছে? সে প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন টাইগারদের বিশ্বকাপ পারফর্মম্যান্স নিয়েও।

শান্তর অধিনায়কত্ব নিয়ে জালাল বলেন, 'আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহুর্তে অধিনায়ক পরিবর্তন হবে কি না, ভবিষ্যতেও হবে কি না এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি। বাকিটা বোর্ডের ইচ্ছা'


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.