খেলা

সাকিবের দলে খেলবেন মিলার

post-img

লম্বা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে আইপিএলের সর্বশেষ আসরে তিনি দল পাননি। আইপিএলে দল না পেলেও নাইট রাইডার্সদের মালিকাধীন মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছেন সাকিব।

বাংলাদেশী এই অলরাউন্ডারের পর এবার ডেভিড মিলারকেও দলে ভেড়ালো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ২০২৪ মৌসুমের জন্য প্রোটিয়া এই ব্যাটারকে দলে টেনেছে তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

সবশেষ মৌসুমে দল হিসেবে ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলস। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা বড় বড় তারকা থাকার পরও পয়েন্ট টেবিলের ছয়ে থেকে শেষ করেছিল তারা। এবার অবশ্য শিরোপা জিততে চায় দলটি। যে কারণে নতুন মৌসুমের আগে সাকিব কিংবা মিলারের মতো তারকা ক্রিকেটারদের দলে নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.