বাঙালি সংস্কৃতির দূত বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড.শাহাদাৎ হোসেন নিপু। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অনুবাদক ও কথাসাহিত্যিক সালেহা চৌধুরী, অভিনয় ও সংগীত শিল্পী শম্পা রেজা, যুক্তরাজ্য উদীচী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম মোস্তফা, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, জাতীয় গ্রন্থকেন্দ্রের মহাপরিচাক শিশুসাহিত্যিক রায়হান সিদ্দিক।
কবিতাস্যক্রান্তি প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করেন শিখা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন,কবি রনজু রাইম, কবি মাসুদুজ্জামান, কবি সন্তোষ ঢালী, অধ্যাপক রসময় কীর্তনীয়া, নীরা মোস্তফা, কবি এহসানুল ইয়াসিন, ড. জিল্লুর রহমান আরিফ, কবি ফারহান ইশরাক সহ অনেকে।
