এনআরবি লাইফ

মালদ্বীপে বাংলাদেশি যুবকের মৃত্যু

post-img

মালদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মো.সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার মালদ্বীপের জনবহুল ভিলিংগিলি আইল্যান্ডের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সাইদুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলাউদ্দিনের ছেলে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, সাইদুল ইসলাম একটি মাছের বোটে কাজ করতেন। প্রতিদিনের মতো ওইদিন রাতে ডাইভিং করার জন্য পানির নিচে গেলে, সময় মত উঠে না আসায় বোটে থাকা সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থা দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.