অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের জন্য আল্টিমেটাম দিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক।
শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা থাকলেও, দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো নির্বাচন দিতে পারেনি কমিশন। সম্মিলিত ঢাকাবাসী জানিয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী একটি নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করা হোক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি এম বাছেদ রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নতুন নির্বাচন কমিশন গঠন করে সুন্দর একটি অংশগ্রহণমূলক নির্বাচন করা হবে।
