সৌদি আরবে কুমিল্লা প্রবাসী সোসাইটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করার হয়। এসময় কুমিল্লা নামে বিভাগ ঘোষণার আহবান জানান কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম। সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন শিল্পপতি মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সাংবাদিক রুস্তুম খান ও শেখ জামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক পাপ্পু, মোহাম্মদ জামেরুল ইসলাম, মোহাম্মদ মীর হোসেন, জাহাংগীর আলম,আলহাজ্ব আলমগীর হোসেন সহ অনেকে। পরে ভাষা শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
