মঙ্গলবার ইংলিশ চ্যানেলে নৌকা থেকে পরে পাঁচ অভিবাসন প্রত্যাশি নিহত হওয়ার ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এ তথ্য জানিয়েছে। মানব পাচারের সাথে জড়িত এক ব্যক্তি ডিটেনসনে নিয়ে জিজ্ঞাবাদ করেছে পুলিশ। বাকি তিনজনকেও জিজ্ঞাবাদ করা হয়েছে। এছাড়াও তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। জানা যায়, ফ্রান্সের কেলি থেকে নৌকাযোগে প্রায় ১১২ জন অভিবাসন প্রত্যাশি ইংলিশ চ্যানেলে নেমে পড়লে, সাত বছর বয়সী এক মেয়েসহ পাঁচ জন নিহত হন। গ্রেফতারকৃতরা এ ঘটনার সাথে যুক্ত ছিলো বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই আভাস পাওয়ার তথ্যও জানিয়েছে পুলিশ।
