কাতারের দোহায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।
কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হোটেল শেরাটনের গ্র্যান্ড দোহা রিসোর্টে এ আয়োজন করা হয়। এসময়ে কাতারে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো:নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ফায়েজ ফালেহ আল শাম্মারী। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, এনডিসি।
অনুষ্ঠানে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কাতার সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কাতারে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও ডিফেন্স এটাসের পরিবার। এছাড়াও কাতারে অবস্থানরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়ন অগ্রগতি ও স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
